Flickr

Wednesday, 3 June 2009

নির্জনতার অশান্ত গল্প

নির্জনতার অশান্ত গল্প

 
আমার জন্য তোমার কোনো নির্জনতা নেই,ছিল না কখনো
অহোরাত্রি সযত্নে গায়ে মেখে দিলে ভুলের হাওয়া,
তুমি ছিলে চারপাশ, তাই উপরে নীচে কী অপুর্ব অসুখ।
সামনে উম্মুক্ত নীল আকাশে নিদারুন স্তব্ধতা,
সমর্পণ করেছি,তোমার দুর্দিনেও প্রণয় হবে,
জীবনের সব বিশৃঙ্খলতায় যতই নিষ্পন্ন হোক জীবন,
অবাঞ্চিত হয়ে থাকি যুগ থেকে যুগ,
অবেলার বয়ে যাওয়া ঝরে,
আদিম উৎসবের মগ্ন মন্ত্র পাঠে,
তুমি যদি চাও,
এই প্রাণের আশ্চর্য টানে জেগে উঠবে নির্জনতার অশান্ত গল্প।

Sunday, 3 May 2009

যদি না বুঝ

যদি না বুঝ

 
যদি না বুঝ,কখনো বুঝতে দিব না, এড়িয়ে যাবো,
বার বার পুরনো সিন্দুকের দিকে তাকিয়ে থাকার মতো,
পুজা অর্চনায় এতকাল কাটিয়ে দিলাম,
তুমি ছাড়া আর এমন কে আছে,
যার পায়ের কাছে পুষ্প অর্ঘ রেখে চলেছি।
উল্টো হয়ে পড়ে আছে,আমার যত অসহায় নক্ষত্রের তরঙ্গ-ধুলি,
মলিন হয়ে আছে সব কটি নিঃশ্বাস।
আমার ভিতরে কোনো কষ্ট নেই,আছে,
দলবদ্ধ ভাবে চলে, আনন্দের আকাশে অজস্রবর্ণে।
ভালোবাসা থেকে জন্ম নেয়া এক একটি কষ্ট,
যে হারাতে হারাতে শূণ্যতাও হারাবার অপেক্ষায়,
হিসেব ছাড়াই খরচ হয়ে গেছে অনেকটা জীবন,
এই পাংশুবেলায় কষ্ট আজ অশরীরী প্রতিমা,
এখন তুমিই বলো এই প্রতিমা ছাড়া কিভাবে পার হবে বাকী জীবন,
ব্যাকুল শুশ্রুষা দিয়ে লালন করছি,যতই দিয়ে যাচ্ছে দুঃখ দহন।
Hey, we've just launched a new custom color Blogger template. You'll like it - https://t.co/quGl87I2PZ
Join Our Newsletter