Flickr

Monday, 3 August 2009

বিশালতার খোঁজে শূন্যতা অনুসরণে

বিশালতার খোঁজে শূন্যতা অনুসরণে

 
এতদিন তুমি ছিলে না বলেই পুষে ছিলাম মেঘ,
তাই আমাকে দাঁড়াতে হতো আকাশের নীচে,
ব্যাকুল শুশ্রুষায় বাতাসকে বিশুদ্ধ করতাম,
তুমি কতো দিন এইভাবে আমাকে অপেক্ষায় দেখেছ,  প্রেম!
আমি গোপন রাখিনি কিছুই,
সবুজ প্রান্তর থেকে নীল দিগন্ত,
লন্ঠনের আহ্বানে যেটুকু আলো ছিল, তাতেই সকল ছায়া মুছে,
শাশ্বত তোমাকে চিনে নিয়েছি,
দ্বিধা ছিল কিসে? এত দেরী করে কেন এলে?
আমি  বিশালতার খোঁজে শূন্যতা অনুসরণে,
মেঘের ছায়াচিত্রে সুসময়ে দুঃসময়ে,
জীবনের শান্ত ছবি এঁকেছি।

Friday, 3 July 2009

আমি নরক দেখি

আমি নরক দেখি

 
রাত নিশ্চুপ হলে নিশ্চল হয় ছায়া,
ঘড়ির কাটার শব্দগুলো মৌনতা ভাঙ্গে,
নিদিষ্ট সময়ের ব্যবধানে নিস্তব্ধতায় ফেলে কঠিন দীর্ঘশ্বাস।
আজ রাত্রি হারিয়েছে অনেক কিছু,
শূণ্যতার অদ্বিতীয় উদাহরণ,
লক্ষ লক্ষ তারার আকাশ, চিত্তের মালিন্য।
যে নারী নরক হয়েছে, সে কি ভাবে?
আমাদের সেই সবরাত্রি, প্রেম-ইতিহাস।
নিঃশব্দে বিছানা থেকে উঠে গিয়ে খোলা জানালায়,
প্রতিদিন পিছনে ফিরে আমি নরক দেখি।
Hey, we've just launched a new custom color Blogger template. You'll like it - https://t.co/quGl87I2PZ
Join Our Newsletter